ঘোড়াঘাটে জাল ভোট দেয়ার সময় যুবক আটক

আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৬:৩০
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণপুর মরিচা কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় ইমান আলী (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। পরে ওই কেন্দ্রের প্রিজাইডিং শহিদুল ইসলাম ইমান আলীকে পুলিশের কাছে সোপর্দ করেন। ইমান আলী মরিচা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
 
ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার ‍বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।