দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ সেদেশে এক জনের দেহে জিকা ভাইরাসের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ব্রাজিল সফরে গিয়েছিলেন।
দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন জানায়, রবিবার ৪৩ বছর বয়সী একজনের দেহে জিকা ভাইরাস থাকার কথা নিশ্চিত হওয়া যায়। গুয়াংজু শহরে তার চিকিৎসা চলছে।
মশাবাহিত এই ভাইরাসটি ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। সম্প্রতি ব্রাজিলসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে জিকা ছড়িয়ে পড়ে। ছোট ও সম্পূর্ণ মাথাসহ শিশু জন্মের জন্য ভাইরাসটিকে দায়ী করা হচ্ছে। তবে এই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: রয়টার্স
