সাঁথিয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৭:৫৪
পাবনার সাঁথিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার ছাতক বরাট গ্রামের গফুর মোল্লার ছেলে ইয়াকুব (২৪), গ্রামের সুরমানের ছেলে বাহারুল ইসলাম লাল (২২), রতনের ছেলে রুবেল ওরফে আলামিন ( ২২)। 
 
মঙ্গলবার ভোর রাতে তাদের আটক করে পুলিশ। 
 
থানা সূত্রে জানা যায়, পুলিশের একটি দল ফোর্সসহ হাইওয়ে ডিউটি করতে গেলে উপজেলার পাবনা- ঢাকা মহাসড়কের সরিষা নামক স্থানে ওই ডাকাদ দলের রোড ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র ও কালো মুখোশ 
উদ্ধার করে। ডাকাত দলের সদস্যরা স্থানীয় আলমাস বাহিনীর সদস্য বলে পুলিশ জানান। উক্ত মহাসড়কসহ কাশিনাথপুর এলাকায় এ বাহিনী প্রতিনিয়ত ডাকাতি ও ছিনতাই সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানান আটককৃদের বিরুদ্ধে আরো অভিযোগসহ মামলা রয়েছে। তাদের মঙ্গলবার দুপুরে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।