ঝালকাঠিতে ভোট কেন্দ্রে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৮:৩৮
ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের কালিআন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই মেম্বর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে এক মেম্বর প্রার্থীর ভাই আবুল কাশেম শিকদার কাঞ্চন চিকিৎসাধীন অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে মারা গেছেন।
 
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যালটে সিল দেয়াকে কেন্দ্র করে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে প্রায় ৩ ঘণ্টা পর আবার ভোটগ্রহণ শুরু হয়।