বানারীপাড়ায় ৮ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- সদর ইউনিয়নে আঃ জলিল ঘরামী, সলিয়াবাকপুর ইউনিয়নে জিয়াউল হক মিন্টু, চাখার ইউনিয়নে খিজির সরদার, বাইশারী ইউনিয়নে মাইনুল হাসান মহম্মদ, সৈয়দকাঠি ইউনিয়নে মন্নান মৃধা, উদয়কাঠি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় রাহাত আহম্মেদ ননী, ইলুহার ইউনিয়নে শহিদুল ইসলাম ও বিশারকান্দি ইউনিয়নে সাইফুল ইসলাম শান্ত।
