দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান হলেন যারা

আপডেট : ২২ মার্চ ২০১৬, ২০:৪৫
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১০টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও অপর একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া উপজেলার বরকামতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের মৃত্যুর কারণে এ ইউনিয়নে চেয়ারম্যান  পদে নির্বাচন হয়নি।
 
জানা যায়, দেবিদ্বার উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে বড়শালঘর ইউপিতে মো. জহিরুল ইসলাম ভূঁইয়া ঝারু (নৌকা), ইউছুফপুর ইউপিতে মোস্তফা কামাল চৌধুরী (নৌকা), রসুলপুর ইউপিতে মো. কামরুল হাসান (নৌকা), ফতেহাবাদ ইউপিতে খন্দকার এম.এ ছালাম (নৌকা), জাফরগঞ্জ ইউপিতে সোহরাব হোসেন (নৌকা), এলাহাবাদ ইউপিতে মো. সিরাজুল ইসলাম সরকার (নৌকা), রাজামেহার ইউপিতে মো. জাহাঙ্গীর আলম (নৌকা), ভানী ইউপিতে মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল (নৌকা), ধামতী ইউপিতে মো. ময়নাল হোসেন মনির (নৌকা), সুলতানপুর ইউপিতে মো. সফিকুল ইসলাম (নৌকা), মোহনপুর ইউপিতে মো. শহিদুল ইসলাম (ধানের শীষ) ও সুবিল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের সরকার (আনারস) বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।