মিরপুরে যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন

আপডেট : ২২ মার্চ ২০১৬, ২০:৫৬
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ৭ জন, জাসদ সমর্থিত তিনজন ও একজন স্বতন্ত্র  প্রার্থী নির্বাচিত হয়েছেন।
 
নির্বাচিতরা  হলেন- বারুইপাড়া ইউনিয়নে জাসদ মনোনীত সাইদুর রহমান সাইদার, পোড়াদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাসদ সমর্থিত ফারুকুজ্জামান জন, ছাতিয়ান ইউনিয়নে আওয়ামী লীগের জসিম উদ্দিন,  আমলা ইউনিয়নে আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম মালিথা, সদরপুর ইউনিয়নে আওয়ামী লীগের রবিউল হক, মালিহাদ ইউনিয়নে আওয়ামী লীগের আলমগীর হোসেন, কুর্শা ইউনিয়নে জাসদের ওমর আলী, আমবাড়িয়া ইউনিয়নে জাসদের মশিউর রহমান মিলন,  তালবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল হান্নান মণ্ডল,  ফুলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আব্দুস সালাম, বহুলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সোহেল রানা।