ইসলামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান চৌধুরী শাহীন (নৌকা প্রতীক) ৪ হাজার ৯০৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার উপজেলা রিটার্নিং কর্মকর্তার সূত্র একথা জানায়।
তিনি বলেন, প্রথম ধাপে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন (আনারস প্রতীক) ৪ হাজার ৭৪৭ ভোট পেয়েছেন। বিএনপি‘র প্রার্থী মো. রফিকুল ইসলাম (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৭১০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মমতাজুর রহমান (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১৭৮ ভোট।
মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯শ ৪২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৮৪ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৮শ ৫৮জন। মোট ৯টি কেন্দ্র নির্বাচন অনুষ্ঠিত হবে। রির্টানিং কর্মকর্তা হিসাবে দায়িত্বপালন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিউর রহমান।
