যশোরের মনিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ১১ জন, বিএনপির ৩ জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী ২ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন : রোহিতা ইউনিয়নে আওয়ামী লীগের আবু আনসার আলী, কাশিমনগর ইউনিয়নে বিএনপির জিএম আহাদ আলী, ভোজগাতি ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দুর্গাপদ সিংহ, হরিদাসকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের দীপক রঞ্জন, মনিরামপুর সদর ইউনিয়নে বিএনপির নিস্তার ফারুক, খেদাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুজিবর রহমান, ঝাঁপা ইউনিয়নে আওয়ামী লীগের শামসুল আলম, মশ্চিমনগর ইউনিয়নে আওয়ামী লীগের আবুল হোসেন, চালুয়াহাটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদ, শ্যামকুড় ইউনিয়নে আওয়ামী লীগের মনিরুজ্জামান মনি, খানপুর ইউনিয়নে আওয়ামী লীগের গাজী মোহাম্মদ, দুর্বাডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের সরদার বাহাদুর আলী, কুলটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের শেখর চন্দ্র রায়, নেহালপুর ইউনিয়নে বিএনপির নাজমুস শাহাদাত এবং মনোহরপুর ইউনিয়নে ইউনিয়নে আওয়ামী লীগের মশিউর রহমান।
