ফুলতলা উপজেলা চারটি ইউনিয়নের মধ্যে ২টি আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও অপর একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বেসরকরিভাবে জয়লাভ করেছে। নির্বাচিতরা হলেন- ১ নম্বর আটরা-গিলাতলা ইউনিয়নে শেখ মনিরুল ইসলাম (নৌকা), ২ নম্বর দামোদর ইউনিয়নে শরীফ মো. শিবলু ভুঁইয়া (নৌকা) , ফুলতলা ইউনিয়নে শেখ আবুল বাশার ( ধানের শীষ) ও ৪ নম্বর জামিরা ইউনিয়নে মো. সাইফুল ইসলাম (জামায়াত)।
রূপসা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে চারটিতেই আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।নির্বাচিত প্রার্থীরা হলেন- ১ নম্বর আইচগাতী ইউনিয়নে আশরাফুজ্জামান বাবুল (নৌকা), ২ নম্বর শ্রীফলতলা ইউনিয়নে ইসহাক সরদার ( নৌকা), ৩ নম্বর নৈহাটি ইউনিয়নে কামাল হোসেন বুলবুল (নৌকা) ও ৪ নম্বর টিএস বাহিরদিয়া ইউনিয়নে মো. জাহাঙ্গীর শেখ (নৌকা)।
পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও ২টিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- ১ নম্বর হরিঢালী ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু (আনারস) ২ নম্বর কপিলমুনি ইউনিয়নে আওয়ামী লীগের কওসার আলী জোয়াদ্দার (নৌকা), ৩ নম্বর লতা ইউনিয়নে আওয়ামী লীগের দিবাকর বিশ্বাস (নৌকা), ৪ নম্বর দেলুটি ইউনিয়নে আওয়ামী লীগের রিপন কুমার মন্ডল (নৌকা) ৫ন নম্বর সোলাদানা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপির এস এম এনামুল হক (ধানের শীষ), ৬ নম্বর লস্কর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের কে,এম, আরিফুজ্জামান তুহিন (নৌকা) ৭ নম্বর গদাইপুর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী গাজী জুনায়েদুর রহমান (চশমা) ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল মজিদ গোলদার (নৌকা) ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নে বিএনপির জোয়াদুর রসুল বাবু (ধানের শীষ) এবং ১০ নম্বর গড়ইখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আ’লীগের রুহুল আমিন বিশ্বাস (নৌকা) বেসরকরিভাবে নির্বাচিত হয়েছেন।
তেরখাদা উপজেলা ৬টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৪টিতে আওয়ামী লীগ প্রার্থী ও অপর একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- ১ নম্বর আজগড়া ইউনিয়নে কৃষ্ণ মেনন ( নৌকা), ২ নম্বর বারাসাত ইউনিয়নে কেএম আলমগীর হোসেন (নৌকা), ৩ নম্বর ছাগলাদহ ইউনিয়নে এসএম দীন ইসলাম ( নৌকা),৪ নম্বর সাচিয়াদহ ইউনিয়নে উকিল উদ্দিন (আ’লীগ বিদ্রোহী) ও ৫ নম্বর মধুপুর ইউনিয়নে শেখ মো. মোহসীন ( নৌকা)।
