ক্যাসেট যুগ থেকে বায়বীয় যুগের সেরা এবি

আপডেট : ২২ মার্চ ২০১৬, ২২:৩০
 
কালোত্তীর্ণ গান সকল শিল্পী নিজের জীবদ্দশায় দেখে বা শুনে যেতে পারেন না। সেই হাতে গোনা ক’জন শিল্পী বা কিংবদন্তীর তালিকায় রয়েছেন আইয়ুব বাচ্চু।
অডিও জগতের লং প্লে’তে হয়তো এলআরবি বা আইয়ুব বাচ্চুর গান শুরু হয়নি।
 
কিন্তু অডিও ক্যাসেট যুগে কিংবা তার পরের কমপ্যাক্ট ডিস্ক যুগে তিনিই ছিলেন দেশের কোটি দর্শক-শ্রোতার প্রধান বিনোদনের অনুসঙ্গ।
তাই সম্প্রতি জিপি মিউজিক যখন বাতাসে গানের বাণিজ্য’র নতুন প্লাটফর্ম বসালেন সেই অনুষ্ঠানে গালে হাত দিয়ে ভাবছিলেন হয়তো বাংলাদেশের বাতাসে আজও সেই এলআরবি কিংবা আইয়ুব বাচ্চুর গানই তো বেজে চলছে!
ওপরের ছবিটি অবশ্য সেই লঞ্চিং অনুষ্ঠানের নয়।

এই চমত্কার ছবিটি দিল্লির এক পাঁচতারা হোটেলে সুসজ্জিত এলাকায় এলআরবি’র সদস্য’র তোলা।