সরিষাবাড়ীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২২ মার্চ ২০১৬, ২২:৩৪
জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলাবার রাতে বাবু ভূইয়া (৩০) নামে এক পৌর যুবলীগের সদস্যকে দুবৃর্ত্তরা কুপিয়ে হত্যা করেছে। তিনি পৌরসভার মাইজবাড়ী গ্রামের কালু ভূইয়ার ছেলে বলে জানা যায়।
 
পারিবারিক সূত্রে জানা যায়, পৌর সভার মাইজবাড়ী ব্রীজপাড় এলাকায় রাত ৮টার দিকে বাবু ভূইয়া তার ভাগিনা জীবনের দোকানে যান। দোকান নিকট পৌঁছার সঙ্গে সঙ্গে দুবৃর্ত্তরা রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে  গুরুত্বর আহত আবস্থায় সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী নিহত বাবুর ভাগিনা জীবন জানান, স্কুল পড়ুয়া ছাত্রীদের  বখাটে ছেলেরা রাস্তায় উত্যক্ত করতো।মামাকে  বাধা দেয়ায় তারা কুপিয়ে হত্যা করেছে।
 
এ ব্যাপারে যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারী জানান,  বাবু ভূইয়া পৌর যুবলীগের একজন সদস্য ছিলেন।
 
সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ বিল্লাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।