খুলনা জেলার ৯ উপজেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে ৪৬টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ৪টি, আওয়ামী লীগের বিদ্রোহী ৭টি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ৪টি ও জামায়াত ১টি ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তবে রাত পৌঁনে ১১টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির দিদারুল আলম ভোটে এগিয়ে আছেন বলে জানা গেছে। এদিকে, তেরখাদা সদর ইউনিয়নে অন্য কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ না করায় আওয়ামী লীগ প্রার্থী এস এম ওহিদুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দাকোপ: দাকোপ উপজেলার ৯টি ইউনিয়নের ৮টি ইউনিয়নেই বেসরকারিভাবে আওয়ামী লীগ প্রার্থীরা ও একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ১ নম্বর পানখালী ইউনিয়নে শেখ আব্দুল কাদের (নৌকা), ২ নম্বর দাকোপ ইউনিয়নে বিনয় কৃষ্ণ রায় (নৌকা), ৩ নম্বর লাইডোব ইউনিয়নে স্বরজিৎ কুমার রায় (স্বতন্ত্র), ৪ নম্বর কৈলাশগঞ্জন ইউনিয়নে মিহির কুমার মন্ডল (নৌকা), ৫ নম্বর ছুতারখালী ইউনিয়নে মাছুম আলী ফকির (নৌকা), ৬ নম্বর কামারখোলা ইউনিয়নে রঘুনাথ রায়, ৭ নম্বর তিলডাঙ্গা ইউনিয়নে রণজিৎ কুমার মন্ডল (নৌকা), ৮ নম্বর বাজুয়া ইউনিয়নে রঘুনাথ রায় (নৌকা) ও ৯ নম্বর বানিশান্তা ইউনিয়নে সুদেব কুমার রায় (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩ নম্বর লাইডোব ইউনিয়নের লাইডোব এমএম সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট গণনার পর আওয়ামী লীগ প্রার্থী হেরে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ ৬ /৭ রাউন্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ১০/১৫জন আহত হয় বলে জানা গেছে।
বটিয়াঘাটা: বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগ প্রার্থী এবং ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ২টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছে।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ১ নম্বর জলমা ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর মোল্লা, ২ নম্বর বটিয়াঘাটা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোরঞ্জন মন্ডল, ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাদীউজ্জামান হাদী ( নৌকা), ৪ নম্বর সুরখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাদী সরদার, ৫ নম্বর ভান্ডারকোট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইসমাইল হোসেন বাবু, ৬ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী গোলাম হাসান এবং ৭ নম্বর আমীরপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান মিলন গোলদার ( নৌকা।
ফুলতলা: ফুলতলা উপজেলা চারটি ইউনিয়নের মধ্যে ২টি আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও অপর একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বেসরকরিভাবে জয়লাভ করেছে।
নির্বাচিতরা হলেন- ১ নম্বর আটরা-গিলাতলা ইউনিয়নে শেখ মনিরুল ইসলাম (নৌকা), ২ নম্বর দামোদর ইউনিয়নে শরীফ মো. শিবলু ভুঁইয়া (নৌকা) , ফুলতলা ইউনিয়নে শেখ আবুল বাশার ( ধানের শীষ) ও ৪ নম্বর জামিরা ইউনিয়নে মো. সাইফুল ইসলাম (জামায়াত)।
ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলায় ১৪টি ইউনিয়নের ১০টিতে আওয়ামী লীগ, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। নির্বাচিতরা হলেন- ১ নম্বর ধামালিয়া ইউনিয়নে রেজোয়ান হোসেন (নৌকা), ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়নে খান শাকুর উদ্দীন (নৌকা), ৩ নম্বর রূদাঘরা ইউনিয়নে আওয়ামী লীগের মোস্তফা কামাল খোকন ( নৌকা), ৪ নম্বর খর্ণিয়া ইউনিয়নে রাত ১১টা পর্যন্ত ১টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ৫ নম্বর আটলিয়া ইউনিয়নে স.ম আব্দুল কাইয়ুম (নৌকা), ৬ নম্বর মাঘুরঘোনা শেখ আবুল হোসেন (নৌকা), ৭ নম্বর শোভনা ইউনিয়নে সুরঞ্জিৎ কুমার বৈদ্য (আ’লীগ বিদ্রোহী), ৮ নম্বর শরাফপুর ইউনিয়নে ¯^তন্ত্র প্রার্থী শেখ রবিউল ইসলাম (আ’লীগ বিদ্রোহী), ৯ নম্বর সাহস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন (বিএনপি বিদ্রোহী), ১০ নম্বর ভান্ডারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের হিমাংসু বিশ্বাস (নৌকা), ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়নে হুমায়ুন কবির বুলু (নৌকা), ১২ নম্বর রংপুর ইউনিয়নে আওয়ামী লীগের রামপ্রসাদ জোয়াদ্দার (নৌকা), ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়নে মোস্তফা সরোয়ার মোল্লা (নৌকা) ও ১৪ নম্বর মাগুরখালি ইউনিয়নে আওয়ামী লীগের বিমল কৃষ্ণ সানা (নৌকা)।
কয়রা: কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ ও ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বেসরকারিভাবে জয়লাভ করেছেন। বিজয়ী প্রার্থীরা হলেন- কয়রা সদর ইউনিয়নে শফিকুল ইসলাম (আ’লীগ বিদ্রোহী), মহারাজপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন (আ’লীগ) আমাদি ইউনিয়নে আমীর আলী গাইন (আ’লীগ), বাগালী ইইপতে আব্দুস সাত্তার পাড় (আ’লীগ বিদ্রোহী), মহেশ্বরীপুর ইউপিতে বিজয় কুমার সরদার (আ’লীগ বিদ্রোহী), উত্তর বেদকাশী ইউপিতে নূরুল ইসলাম কোম্পানী (আ’লীগ) ও দক্ষিণ বেদকাশি ইউপিতে কবি সামছুর রহমান (আ’লীগ)।
পাইকগাছা: পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও ২টিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- ১নম্বর হরিঢালী ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু (আনারস) ২ নম্বর কপিলমুনি ইউনিয়নে আওয়ামী লীগের কওসার আলী জোয়াদ্দার (নৌকা), ৩ নম্বর লতা ইউনিয়নে আওয়ামী লীগের দিবাকর বিশ্বাস (নৌকা), ৪ নম্বর দেলুটি ইউনিয়নে আওয়ামী লীগের রিপন কুমার মন্ডল (নৌকা) ৫ন নম্বর সোলাদানা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপির এস এম এনামুল হক (ধানের শীষ), ৬ নম্বর লস্কর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আ’লীগের কে,এম, আরিফুজ্জামান তুহিন (নৌকা) ৭ নম্বর গদাইপুর ইউনিয়নে ¯^তন্ত্রপ্রার্থী গাজী জুনায়েদুর রহমান (চশমা) ৮ নম্বর রাড়–লী ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল মজিদ গোলদার (নৌকা) ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নে বিএনপির জোয়াদুর রসুল বাবু (ধানের শীষ) এবং ১০ নম্বর গড়ইখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আ’লীগের রুহুল আমিন বিশ্বাস (নৌকা) বেসরকরিভাবে নির্বাচিত হয়েছেন।
রূপসা : রূপসা উপজেলার ৪টি ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- আইচগাতি ইউপি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল (নৌকা) , শ্রীফলতলা ইউপি ইসহাক সরদার (নৌকা), নৈহাটি ইউপি কামাল হোসেন বুলবুল ( নৌকা) টিএসবি বাহির দিয়া ইউপিতে মোঃ জাহাঙ্গার শেখ (নৌকা)।
দিঘলিয়া : দিঘলিয়া উপজেলার ৬টিতেই আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন- সেনহাটি ইউনিয়নে গাজী জিয়াউর রহমান (আ,লীগ), গাজীরহাট ইউনিয়নে মোল্লা কামাল সিদ্দিকী হেলাল (নৌকা), দিঘলিয়া ইউনিয়নে মোঃ ফিরোজ মোল্লা (নৌকা), বারাকপুর ইউনিয়নে গাজী জাকির হোসেন (নৌকা), আড়ংঘাটা ইউনিয়নে জিবলু মোড়ল (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া যোগিপোল ইউনিয়নে শেখ আনিসুর রহমান (নৗকা) এগিয়ে আছেন। এই ইউনিয়নে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
তেরখাদা: তেরখাদা উপজেলা ৬টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৪টিতে আওয়ামী লীগ প্রার্থী ও অপর একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- ১ নম্বর আজগড়া ইউনিয়নে কৃষ্ণ মেনন ( নৌকা), ২ নম্বর বারাসাত ইউনিয়নে কেএম আলমগীর হোসেন (নৌকা), ৩ নম্বর ছাগলাদহ ইউনিয়নে এসএম দীন ইসলাম ( নৌকা),৪ নম্বর সাচিয়াদহ ইউনিয়নে উকিল উদ্দিন (আ’লীগ বিদ্রোহী) ও ৫ নম্বর মধুপুর ইউনিয়নে শেখ মো. মোহসীন ( নৌকা)। এর আগে তেরখাদা সদর ইউনিয়নে অন্য কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ না করায় আওয়ামী লীগ প্রার্থী এস এম ওহিদুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
