অ্যালকাটেল ওয়ানটাচ থেকে ওয়ানটাচ বাদ দিয়ে অ্যালকাটেল নামে নতুন লোগো উন্মোচন করেছে টিসিএল কমিউনিকেশন। সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই নতুন লোগো উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
মিলেনিয়ামস মার্কেটকে লক্ষ্য করে এবং তাদের চাহিদা ও পছন্দের উপর নির্ভর করে অ্যালকাটেল নামে নতুন এই লোগো উন্মোচন করেছে টিসিএল কমিউনিকেশন।
এ ব্যাপারে অ্যালকাটেল সিএমও ড্যান ডেরি বলেন, নতুন এই লোগো তৈরির মাধ্যমে গ্রাহকদের আরও কাছে যেতে চাই।
নতুন লোগো উন্মোচনের পাশাপাশি টিসিএল সম্প্রতি তাদের তিনটি হ্যান্ডসেটও রিলিজ করেছে।এর মধ্যে অ্যালকাটেল আইডল ৪ এবং ৪ এস হচ্ছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
২০০৪ সালে অ্যালকাটেল লুসেন্ট এবং টিসিএল কমিউনিকেশন নামের একটি চীনা কোম্পানি যৌথ উদ্যোগে একই সঙ্গে অ্যালকাটেল ওয়ানটাচ নামে মোবাইল ফোন ব্যবসা শুরু করে। পরবর্তীতে টিসিএল কমিউনিকেশন সব শেয়ার অ্যালকাটেল লুসেন্ট থেকে কিনে নেয়। কিন্তু চুক্তির একটি অংশ হিসেবে টিসিএল কমিউনিকেশন অ্যালকাটেল ওয়ানটাচ ব্র্যান্ড নাম ব্যবহার করে আসছিল। অ্যালকাটেল ওয়ানটাচ থেকে ওয়ানটাচ বাদ দিয়ে এখন থেকে শুধু অ্যালকাটেল নাম ব্যবহৃত হবে।
