আড়াইহাজারে পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ী ছিনতাই

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৩:০০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের উপর হামলা করে   মাদক ব্যবসায়ী  আবুকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার সদর পৌরসভার মুকুন্দী গাজীপুরা গ্রামের মাদক ব্যবসায়ী আবুর বাড়ীতে এ ঘটনা ঘটে। 
 
 
এ ঘটনায়  ৩ পুলিশ আহত হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী আবুকে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়।  জানা গেছে, ওই সময় মুকুন্দী গাজীপুরা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামী আবুর বাড়ীতে তার মাদক ব্যবসা ও ডাকাতির কাজের সহযোগীরা জড়ো হয়েছে। এ সংবাদ পেয়ে থানার এ এস আই সালাউদ্দীন, কনস্টেবল আরিফ ও রতন একটি কালো প্রাইভেট কার যোগে  আবুকে ধরে ফেলে। এমন সময় আবুর সহযোগী  ৩ পুলিশের উপর হামলা ও তাদেরকে মারপিট করে আটককৃত আবুকে ছিনিয়ে নেয়। 
 
সংবাদ পেয়ে থানা থেকে  অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান । ঘটনাস্থলে গিয়ে  পুলিশ  লাঠি চার্জ  করে আহত ৩ পুলিশ কে উদ্ধার করে আনেন। তাদেরকে থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত এ এস আই সালাউদ্দীন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২১ (৩) ১৬।
 
আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক দল পুলিশ মাদক বিক্রেতাদের গ্রেফতার করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়।