দীপিকার টানে এবার শ্রীলংকায় রণবীর?

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৪:১৮
‘সুপার কিউট বয়ফ্রেন্ড’ বলা চলে রণবীর সিংকে। কারণ, প্রেমিকা যেখানে সেখানেই ছুটে যান তিনি।
 
‘ট্রিপল এক্স:দ্য রিটার্ন অব জ্যান্ডার কেইজ’-এর শুটিংয়ে দীপিকা পাডুকোন যখন কানাডায় তখন সেখানে ছুটে গেছেন ‘বাজিরাও’। আর এখন বন্ধুর বিয়েতে শ্রীলংকায় আছেন দীপিকা, সবার অগোচরে সেখানেই পৌঁছে গেছেন এই তারকা। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
 
রণবীরের শ্রীলংকা যাত্রার খবর জানতো না কেউই। অগোচরে প্রেমিকার পিছু নিলেও ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারের কল্যাণে সেই খবর জানাজানি হয়ে গেছে ইতোমধ্যে।
 
দীপিকার বন্ধুর ওই বিয়ের অনুষ্ঠানে রণবীর তার এক ভক্তের সাথে ছবি তুলেন। সেই ছবি টুইটারে এলে খবরটা চাউর হয়ে যায়। তবে টুইটারের ছবির সূত্রে পাওয়া এই খবর নিশ্চিত না বলেই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।