নোয়াখালীর কোম্পানীগঞ্জের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম সবুজসহ ২৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে নোয়াখালী জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের গত ১৯ মার্চ রাত ৯টার দিকে নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণার সময় বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম সবুজের নেত্বত্বে হামলা চালানো হয়। এ ঘটনায় চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ কোম্পানীগঞ্জ ২নং আমলী আদালতে মামলা করেন।
মামলায় ফখরুল ইসলাম সবুজসহ ২৫ জন আদালতে আত্মসমার্পণ করলে বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নিদেশ প্রদান করেন।
