আদালতের নির্দেশনা অনুয়াযী হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর না করায় ১০ ট্যানারি মালিককে তলব করেছে হাইকোর্ট। আগামী ১০ এপ্রিল আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
হাইকোর্টের বিচারপতি এ কে এম শহিদুল হকের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট এক রায়ে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের নির্দেশ দেন।। এ রায় না অনেকেই পালন করেনি।
এই ১০ ট্যানারি মালিক হলেন- রানা লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আরেফিন সামছুল আলামিন, জুলেট এন্টারপ্রাইজের মালিক মো. সায়েদুল হক মাস্টার, পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ পাঠান, সালাম ট্যানারির মো. আব্দুস সালাম, মেসার্স করিম লেদার ইউনিট-২ এর মালিক রেজাউল করিম আনসারী, মেসার্স মাহিন ট্যানারির আবদুল ওয়াদুদ মিয়া, মেসার্স নবীপুর ট্যানারির আব্দুল ওয়াহাব, মেসার্স এশিয়া ট্যানারির মো. মফিজ মিয়া ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের ব্যবস্থাপনা অংশীদার মো. আকবর হোসেন।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
