কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় মানববন্ধন করে কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ সংগঠন, সাংবাদিক সংগঠন ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা।
এর আগে চান্দিনা উপজেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চান্দিনা বাস স্টেশনে এসে মানববন্ধনে যুক্ত হয় শিল্পকলা একাডেমির সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ এর সভাপতি প্রফেসর এনায়েত উল্লাহ্ ভূইয়া, সহ-সভাপতি সাংবাদিক মামুনুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী খোন্দকার সারওয়ার হোসেন নাঈম, সাংগঠনিক সম্পাদক এবিএম যুবায়ের, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার এর উপদেষ্টা শাহাদাত হোসেন, সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক ফারহানা, আবৃত্তি সংসদ কুমিল্লার সাধারণ সম্পাদক নাবিল হাসান অনিমেষ, চান্দিনা প্রেসক্লাব সভাপতি কাজী রাশেদ, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এর প্রভাষক জাহাঙ্গীর আলম, সাব্বির মাহমুদ পিয়াল।
