কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১০:১৮
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যাত্রীবাহী টমটম উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। নিহত রাজিব (২০) উপজেলার চাটারবাগ গ্রামের বকুল মিয়ার ছেলে। 
 
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাপাসিয়া-রানীগঞ্জ সড়কে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে একটি স্পিড ব্রেকার পার হতে গিয়ে যাত্রীবাহী টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকসহ দুইজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজিব মারা যান।