টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১১:০৮
 
টাঙ্গাইলের মধুপুরে শ্যালোইঞ্জিন চালিত ভটবটি ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। উপজেলার গাংগাইর এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 

মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাকি দুইজন মারা যান। তাত্ক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।