গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলায় দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে ১৫টি ইউনিয়নের মধ্যে মামলা জনিত কারণে দুইটি ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে। তবে ১৩টি ইউনিয়নে দলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান পদে ৯২ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে অবস্থান করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে ৮১৫ জন প্রার্থী নির্বাচনী প্রচারণা করছেন।
এদিকে সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থী খুজতে শুরু করায় ও দলীয়ভাবে নির্বাচন হওয়ায় এই উপজেলার ১৩টি ইউনিয়নে নৌকা-ধানের শীষ ও লাঙ্গলের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। অনেক চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সমর্থকদের নিয়ে দল বেঁধে দিনের বেলাও শোডাউন করছেন।
