ভূঞাপুরের এক ইউপিতে নির্বাচন স্থগিত

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৬:২২
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার একটি ইউনিয়নে সীমানা জটিলতার কারণে ওই ইউপিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
 
জানা গেছে, উপজেলার গাবসারা ইউনিয়নের সরুইপাড়ার গ্রামের মো. সাহাদত হোসেন নদী ভাঙ্গনের কারণে সীমানা সংক্রান্ত জটিলতা দেখিয়ে বুধবার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিচারক কামরুল ইসলাম সিদ্দিক ও বিচারক রাজিক আল জলিলের দ্বৈতবেঞ্চ নির্বাচন স্থগিত করে দুই সপ্তাহের রুল জারি করেন। এই সময়ের মধ্যে নির্বাচন সংশ্লিষ্টদের ভোট স্থগিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়।
 
আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ভূঞাপুর উপজেলার বাকি ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো- গোবিন্দাসী, অজূর্না, অলোয়া, নিকরাইল ও ফলদা।