মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য রিপাবলিকান নেতাদের জলবায়ু পরিবর্তনের বিষয়টি এড়িয়ে যাওয়ার সমালোচনা করলেন হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও।
জাপানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে এই বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমাদের এমন প্রার্থী দরকার নেই যিনি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে দেশ পরিচালনা করতে চান না। যার কাছে জলবায়ু পরিবর্তন কোনো বিষয় নেই।’
রিপাবলিকান মনোয়নপ্রার্থী শীর্ষ দুই নেতা ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজ দুজনেই জলবায়ু পরিবর্তনের কথা উড়িয়ে দিয়েছেন। আর এজন্যই তাদের সমালোচনা করলেন অস্কারজয়ী অভিনেতা ডিক্যাপ্রিও।
এর আগে ট্রাম্পের সমালোচনা করেছিলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস ও বক্সিং কিংবদন্তী মোহাম্মদ আলী।
