নিউজিল্যান্ডে নতুন পতাক নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে বর্তমান পতাকাকেই বেছে নিয়েছে অধিকাংশ নিউজিল্যান্ডবাসী। ২০ লাখেরও বেশি মানুষের ভোটে ৫৭ শতাংশ ভোট পেয়েছে বর্তমান পতাকা। আর নতুন পতাকার ভোট ৪৩ শতাংশ।
বৃহস্পতিবার এই ফল ঘোষণা করা হয়। ১৯০২ সালের পর থেকেই বর্তমান পতাকা ব্যবহার করছে নিউজিল্যান্ড। পতাকা পরিবর্তনের জন্য ১০ হাজার নকশা জমা পড়েছিল গত বছর। সেসময অভিযোগ ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের পতাকার অনেক সাদৃশ্য রয়েছে।
তবে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের পতাকা হয়তো অপরিবর্তিতই থাকছে।
