কণ্ঠশিল্পী কৃষ্ণকলির বাসায় জান্নাত আকতার শিল্পী (১৭) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে পুলিশ তার লাশ উদ্ধারের পর ঢাকা মেডিককেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে গৃহকর্তা জানিয়েছেন। শিল্পীর গ্রামের বাড়ি নেত্রকোনায়। এই ঘটনায় কৃষ্ণকলির স্বামী খালিদুর রহমান অর্ককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে।
পুলিশ জানায়, রাজধানীর শেরে বাংলানগরের তালতলা এলাকার মোল্লাপাড়াস্থ আর্কেড হেনা গার্ডেনের ৯ম তলায় কৃষ্ণকলির ফ্ল্যাট। গত দেড় মাস ধরে শিল্পী গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার বিকালে ঘরের একটি কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে শিল্পী আত্মহত্যা করেন। তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শেরে বাংলানগর থানার এসআই মোজাম্মেল জানান, শিল্পীর গলায় দাগ আছে। নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
