রায়গঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৫

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৮:৪২
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিজয়ী ইউপি সদস্যের সমর্থকরা পরাজিত সদস্যের বাড়িতে হামলা চালিয়েছে।এ সময় মারপিটে অন্তত ১০ জন আহত হয়। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের জলাগাতি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে।
 
পরাজিত সদস্য প্রার্থী শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনে বিজয়ী হয়েও ইউপি সদস্য বেড়াবাজুয়া গ্রামের মোশারফ হোসেন লোকজন নিয়ে তার বাড়িতে হামলা করেছে। এতে বাধা দেয়া তাদের মারপিটে ৮/১০জন গুরুতর আহত হয়।
 
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ওই এলাকায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিজয়ী প্রার্থীর চাচাতো ভাই কোরবান আলী ও ২ ভাগ্নে বিপ্লব ও ফারুককে আটক করা হয়েছে।