খুলনায় জিহাদি বই ও লিফলেটসহ শিবিরের ৬ নেতাকর্মী আটক

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৯:৪৬
খুলনায় জিহাদি বই ও লিফলেটসহ ইসলামী ছাত্র শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগরীর পাবলা ক্রসরোড়ের মোশাররফের মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছে জিহাদি বই ও লিফলেট পাওয়া যায়।
 
আটককৃত নেতাকর্মীরা হলেন- মো. আলমগীর হোসেন (২৮), আব্দুর রহমান (২০), মো. ইয়াহিয়া (২২), এম এ হালিম (২৪), মো. সোহান (২০) ও মো. মনিরুল ইসলাম (২০)।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জানান, আটককৃত নেতাকর্মীরা সরকারি বিএল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আটককৃতরা বাড়ি ভাড়া নিয়ে শিবিরের মেস গড়ে তোলে। সেখানে তারা জামায়াত-শিবিরের কর্মকাণ্ড পরিচালনা করতেন।