ইউনুস সেন্টারের ২১৩তম বিজনেস ডিজাইন ল্যাব অনুষ্ঠিত

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ২০:০৪
ইউনুস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হল ২১৩তম সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব। বৃহস্পতিবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে গ্রামীন ব্যাংকের মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, সুইডেন, জাপানসহ বিভিন্ন দেশের ১৪০জন অংশ নেন।
 
ড. ইউনুস এসময় সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ২০১৩ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে ২১৩তম ডিজাইন ল্যাব। ৪ হাজার ২৮০টি প্রকল্পের মধ্যে ৪ হাজার ২৫৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে।
IMG0
 
মঙ্গলবারের অনুষ্ঠানের পাঁচটি নতুন নবীন উদ্যোক্তা ব্যবসার পরিকল্পনা তুলে ধরা হয়। এগুলো তুলে ধরেন কর্নফুলি টেইলরসের সুজাদ মিা, আর ক্র্যাফট এর ফারহানা সিদ্দিকা, নওশাদ কার্পেটস এর নওশাদ আলি, সাকিব টেইলরস ও বস্ত্রালয়ের নওরিন আক্তার েএবং রকি টেলিকমের রকি সূত্রাধর।
 
তাদের সবাইকে পরবর্তী ডিজাইন ল্যাবেও থাকার আমন্ত্রণ জানান ড. ইউনূস। ১৮ এপ্রিলে সোশ্যাল বিজনেস কনভেনশন সেন্টারে এই সোশ্যাল বিজনেস ডে অনুষ্ঠিত হবে।