ভারতীয় প্রতিপক্ষ ওলার বিরুদ্ধে ৯০ হাজার ভুয়া একাউন্ট খোলার অভিযোগ আনলো নেটওয়ার্ক প্রতিষ্ঠান উবার। সম্প্রতি দিল্লির হাইকোর্টে এই অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
উবার জানায়, এই ৯০ হাজার একাউন্ট দিয়ে ৪ লাখ বুকিং দেয়া হয়েছে। এজন্য ব্যবহার করা হয় ভুয়া ফোন নম্বর।
এর আগে ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান উবারের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল। সেসময় তাদের প্রতিদ্বন্দ্বি প্রতিষ্ঠান লিফট অভিযোগ করে যে উবার শতাধিক ভুয়া একাউন্টের মাধ্যমে ৫ হাজার বুকিং দেয়। পরে সেগুলো ক্যানসেলও করা হয়। এর আগে আরেক নেটওয়ার্ক কোম্পানি গেটও একই অভিযোগ করে।
ভারতেও ব্যবসা করছে উবার। তাদের মোটরসাইকেল ট্যাক্সির সংখ্যা ৬২ এবং অন্যান্য গাড়ির সংখ্যা ২৪। তবে ওলার বিরুদ্ধে উবারের অভিযোগই প্রথম নয়। এর আগে অটো রিকশা নিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান জুগনুও একই অভিযোগ এসেছিল।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ওলা। চলতি বছরের সেপ্টেম্বরে উবারের অভিযোগের শুনানি শুরু হবে। ওলার এক মুখপাত্র জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাজারের নিজেদেরে হারানো অবস্থা পুনরুদ্ধার করতেই উবার ভিত্তিহীন অভিযোগ করছে বলে মন্তব্য করেন তিনি।
