রংপুরে জামায়াত নেতা রাব্বানী আটক

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ২১:৪৪
জামিনে মুক্তি পাওয়া রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমীর এবং বরখস্ত উপজেলা চেয়ারম্যান গোলাম রাব্বানীকে পুলিশ আবার গ্রেফতার করেছে।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ডিবি এবং মিঠাপুকুর থানা পুলিশ রংপুর জেল গেট থেকে তাকে গ্রেফতার করে। হত্যাকান্ড, বোমা বিস্ফোরণ, পুলিশের ওপর আক্রমণ এবং নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় গত ২ বছর যাবৎ এই জামায়াত নেতা কারা অন্তরীণ ছিলেন। তবে জামিনে মুক্ত হওয়ার পর বৃহস্পতিবার তাকে আবার আটক করা হয়।