ফুলপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ২১:৪৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি মোড়ে (সখল্যা) ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জালাল উদ্দিন (৪৫) ফুলপুর পৌর এলাকার সাহাপুরের বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শেরপুর থেকে ফুলপুরগামী মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ মোল্লা জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।