সিলেটে নুনুর পক্ষে ভোট চাইলেন মুহিত

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৬:২৪

সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুনু মিয়ার পক্ষে ভোট চেয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে নতুনবাজারে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত এক পথসভায়  ওই আসন্ন উপজেলা নির্বাচনের নৌকা প্রতীকের তিন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি। এ সময় এলাকার সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট চান মুহিত।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির আলী, মকদ্দছ আলী এবং সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমনের যৌথ পরিচালনায় এই পথসভার আয়োজন করা হয়। পথসভায় আরও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। পথসভায় ওই প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি