উপজেলার আমীরপুর ইউনিয়নের খারাবাদ গ্রামে এক নববধূকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার আসামি ফরহাদ গাজী ও তার মা আফরোজা বেগমকে আদালতে পাঠানো হয়েছে।
বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) সোহেল আহমেদ জানান, ফরহাদ গাজী তার স্ত্রী মারিয়া বেগমকে (১৯) শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। গত শুক্রবার ঝুলন্ত অবস্থায় মারিয়ার লাশ উদ্ধার করা হয়।
আরো পড়ুন: মানবিক মূল্যবোধে এগিয়ে আমরা: তথ্যমন্ত্রী
এ হত্যাকাণ্ডে ফরহাদের মা আফরোজা বেগম সহায়তা করেছিলেন। মাত্র দুই মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মারিয়ার শাশুড়ি ও স্বামী যৌতুকের জন্য অত্যাচার করে আসছিল।
ইত্তেফাক/অনি

