দামুড়হুদায় অস্ত্র-গুলিসহ গণধর্ষণের আসামি আটক

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১১:০০
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের গণধর্ষণ মামলার আসামিকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। আটক দেলোয়ার হোসেন দুলুকে শুক্রবার দুপুরে কোট হাজতে পাঠানোর কথা রয়েছে।
 
পুলিশ জানায়, উপজেলার ওই গ্রামের দেলোয়ার হোসেন দুলুসহ ৪/৫ জন ২০১৫ সালের ২৬ ডিসেম্বর রাতে ওই গ্রামের এক গৃহবধূকে (৩৮) নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী মাঠে গণধর্ষণ করে বলে একটি মামলা হয়। তার পর থেকে পুলিশ তাকে খুঁজছিল। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ওই গ্রামের নিজ বাড়ি থেকে দেলোয়ারকে একটি দেশীয় সাটার গান ও এক রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার করে।
 
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুলু মোবাইল ফোনে বিভিন্ন লোকজনের কাছে চাঁদা দাবি করতেন।