লক্ষ্মীপুরের রামগঞ্জে হাসিনা আক্তারের স্বামীর সঙ্গে পরকীয়ার অভিযোগে তার বাবা-ভাই মিলে খুরশিদা বেগম (৪০) নামের এক বিধবা নারীকে মারধর শেষে চুল কেটে দিয়েছে। মঙ্গলবার বিকালে কাঞ্চনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে খুরশিদাকে উদ্ধার শেষে হাছিনাকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ব্রক্ষ্মপাড়া গ্রামের সাইন্নার বাড়ির হাসিনা আক্তারের স্বামী মনিরের সঙ্গে পশ্চিম বিঘা সদ্দার বাড়ির বিধবা খুরশিদার পরকীয়া জের ধরে কয়েকদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। মঙ্গলবার বিকালে খুরশিদা বেগম সাইন্নার বাড়ির সামনে দিয়ে নিজ বাড়ি যাওয়ার সময় হাসিনা আক্তার, তার বাবা নূর হোসেন, ভাই ফারুক হোসেনসহ ৪-৫জন মিলে মারধর শেষে মাথার চুল কেটে দেয়। এলাকাবাসী পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হাছিনা আক্তারকে গ্রেফতার করে খুরশিদাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে।
IMG0
এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।
এ ঘটনায় রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনার সঙ্গে জড়িত হাসিনা বেগম নামের একজনকে আটক করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
