তনু হত্যাকারীদের ফাঁসির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৪:০৩
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁও জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
 
শুক্রবার সকালে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকায় সরকার দলীয় সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও মৌন মিছিল করা হয়। জেলা ছাত্রলীগের প্রায় শতাধিক ছাত্র এ মানববন্ধনে অংশ গ্রহণ করে। পরে একটি মৌন মিছিল বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
 
এতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুরবান আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, নাজমুল হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি উপস্থিত ছিলেন।