পাবনায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৬:৪৩

পাবনা শহরের সুতাপট্টি এলাকার একটি বহুতল ভবন থেকে বীথি আক্তার সাজু (৪০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বীথির বাড়ি পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামে। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান জানান, শনিবার দুপুরে ভবনটির নীচতলায় অবস্থিত বিপণী বিতানের মালিকদের কাছ থেকে তারা সংবাদ পায়। পরে ভবনটির পাঁচতলার ফ্লাটে বাইরে থেকে আটকানো কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর ঋণ আমরা শোধ করতে পারবো না: খালিদ মাহমুদ 

পুলিশ আরো জানায়, প্রায় ১০ বছর আগে স্বামী নাসিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় বীথি আক্তারের। প্রায় সাত মাস আগে ওই নারী তার এক ছেলে সন্তানসহ ভবনটির পাঁচ তলার একটি ফ্লাট ভাড়া নেন। ঘটনার প্রায় সাতদিন আগে থেকে তার ছেলে হিমেল চাঁপাইনবাবগঞ্জে তার বাবার বাড়িতে অবস্থান করছিলো। কারা কি কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

ইত্তেফাক/অনি