‘হতবিহ্বলতায় নির্বাক হলাম আমি’

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৬:২১
 
 
‘আঁখি, তোমার এই সুন্দর দুটি চোখ দিয়ে পৃথিবীটা দেখো। আর এই পৃথিবীটাকে তোমার মতোই সুন্দর করে দাও।’ — এমন ছান্দসিক অটোগ্রাফ যখন খোদ গুলজার সাহাব নিজেই আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে থাকেন,
তখন আমি হতবাক আর নির্বাক হওয়া ছাড়া কোনো উপায় দেখিনা। একেবারেই শিশুর মতোই আচরণ করছিলাম যেন।
 
IMG0
এই দীর্ঘ ক্যারিয়ারে আমি অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, কিন্তু গত ২৪ মার্চের রাতে আমারই বাসার ড্রইংরুমে তিনি বসে আড্ডা দিলেন অনেকক্ষণ। আমি তাকে বলি এই উপমহাদেশের সেরা কবি। তার প্রতি আমার অনেক আগে থেকেই দারুণ এক মোহ কাজ করে। ঘরে ইলিশ, চিংড়ির ডিশসহ আরো কিছু রান্না করলাম।
 
সেগুলো খেলেন তৃপ্তির সাথে। অনেক বিষয় নিয়ে আড্ডা হলো। আমি শুধু নির্বাক হয়ে শুনছিলাম তার কথাগুলো। হতবিহ্বলতায় আমি তাকে আমার সিডিটাও দিতে ভুলে গিয়েছিলাম। ভালো থাকুন হে প্রিয় কবি।