নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার বিকেলে (২৫ মার্চ) ইজিবাইকের ধাক্কায় জালাল (৫৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে। তার বাড়ি শহরের মুন্সিপাড়া খেঁজুরবাগ এলাকায়। তার পিতার নাম মৃত আলাউদ্দিন।
উক্ত দোবান কর্মচারী জালাল উদ্দিন বাসা থেকে বের হয়ে শহরের রংপুর রোডে দোকানের চাবি নিতে আসে। এ সময় সৈয়দপুর বাসটার্মিনাল থেকে শহরে আসা ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। ফলে ঘনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ওই রাস্তায়।
এলাকাবাসী ইজিবাইকসহ চালক বিষাদু ইসলামকে আটক করে। তার বাড়ি পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়ায়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
