নওগাঁয় ইতিহাসের বর্বরতম গণহত্যার কাল রাত ১৯৭১ সনের ২৫ মার্চ স্মরণে এক আলোচনা সভা, আলোর মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ নওগাঁর একুশে পরিষদ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় নওগাঁ একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক অপু ও এমএস রাসেল। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, একুশে পরিষদের সহ-সভাপতি বিন আলী পিন্টু, কার্যকরী সদস্য মোমিনুল ইসলাম স্বপন, সহকারি সম্পাদক নাইস পারভীন, উপদেষ্টা মহসিন রেজা, ড. মোস্তাফিজার রহমান, ওহিদুর রহমান, কবি আতাউল হক সিদ্দিকী, অধ্যাপক তৌহিদ আহমেদ, প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, নওগাঁ করোনেশন হল সোসাইটির সাধারণ সম্পাদক এসএম জহুরুল ইসলাম ইদুল, জাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল প্রমুখ।
আলোচনা সভা শেষে আলোর মিছিলের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। আলোর মিছিলটি শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
