পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব চরফ্যাশনের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেছেন, জনগণই আমার প্রাণ আপনারা জনগনের পাশে থাকবেন। আমি যদি শুনি আপনারা জনগনের পাশে নাই তাহলে আমি আপনাদের পাশ থেকে সড়ে দাঁড়াবো।
শুক্রবার সন্ধায় স্থানীয় ব্রজগোপাল টাউন হলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় নব নির্বাচিত চেয়ারম্যান এবং দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ প্রমুখ।
আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, মোজাম্মেল হক জমাদার, সেলিম হাওলাদার, ইউনুছ নসু মিয়া, মাহাবুব আলম খোকন, আব্দুস সালাম হাওলাদার ও কাউছার মাস্টার। সদ্য সম্পন্ন ৭ ইউনিয়নের বিজয়ী মেম্বারগণ এ সভায় উপস্থিত ছিলেন।
