চৌগাছায় বাল্যবিবাহ বন্ধ করল নির্বাহী অফিসার

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ২১:৫০
চৌগাছা একটি বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার নারগীচ পারভীন। শুক্রবার ঝটিকা অভিযান চালিয়ে তিনি ঐ বিয়ে বন্ধ করেন।
 
জানা গেছে, উপজেলার বড়খানপুর গ্রামের শাহেদ আলীর মেয়ে শাহানাজ (১৭) কে শুক্রবার শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আব্দুস কুদ্দুস শেখের ছেলে জহির শেখ (২৭) বিয়ে করতে আসে।
 
বিয়েতে এলাকার দাওয়াতি মেহমানরাসহ বরপক্ষ বরযাত্রী নিয়ে বিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে খাওয়া দাওয়া চলছিল। বিয়ে রেজিস্টার ও ইমাম বিয়ে পড়ানো শুরু করেন।
 
গোপন সংবাদ পেয়ে সেখানে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার। কাজী ও ইমাম নির্বাহী অফিসারের উপ¯িথতি টের পেয়ে পালিয়ে যান। এসময় উভয় পক্ষের অভিভাবককে গ্রেফতার করতে গেলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে নির্বাহী অফিসার উভয় পক্ষের মোচলেকা নিয়ে ছেলেকে বিয়ে না করেই বাড়ি পাঠান।
 
উল্লেখ্য নির্বাহী অফিসার আগামী মে মাসের মধ্যে চৌগাছা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন বলে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।