বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরো বিস্তৃত হবে :প্রণব মুখার্জি

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ০১:৩০
বাংলাদেশের ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রণব মুখার্জি বলেছেন, গত কয়েক বছরে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে অসাধারণ অগ্রগতি হয়েছে। আমি নিশ্চিত যে, দুই দেশের মধ্যকার এই চমত্কার সম্পর্ক আগামীতে আরো বিস্তৃত হবে এবং আমাদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।

ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। পিটিআইর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।