ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক পুকুরে মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভার হামজা গাজীর ছেলে।
শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার থেকেই মোশাররফ নিখোঁজ ছিল। শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
