নতুন ডুডলের মাধ্যমে বিশেষ কোনো দিবস বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্মদিন উদযাপন করে গুগল। আজ বাংলাদেশের স্বাধীনতা দিবসেও এর এর ব্যত্যয় ঘটেনি। এ দেশের স্বাধীনতার মূল্য ও মর্যাদার প্রতি সম্মান জানাতে নতুন ডুডল প্রকাশ করেছে গুগল। এতে লাল ও সবুজ রঙে গুগল শব্দটি লেখা।
ইংরেজি গুগল (Google) শব্দের তৃতীয় বর্ণ ‘o’-এর মধ্যে বঙ্গবন্ধু সেতু দেখানো হচ্ছে। অন্য পাঁচটি বর্ণে চারপাশ লাল রঙ দিয়ে ঘেরা। বর্ণগুলোয় সাদা ও সবুজের মিশ্রণ রয়েছে। এগুলোর চারপাশে আবার সবুজ রঙ দেখানো হচ্ছে।
এর আগে গত বছরের স্বাধীনতা দিবসেও গুগল ডুডল দেখানো হয়। ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল।
এ ছাড়া বাংলা নববর্ষ, খেলাধূলাসহ বিভিন্ন উপলক্ষে ডুডল দেখায় গুগল কর্তৃপক্ষ।
