কলাবাগানে অগ্নিকাণ্ডে একজন দগ্ধ

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১১:২৬
 
রাজধানীর কলাবাগানের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, কলাবাগানের ১৭৬ বশিরউদ্দিন রোডের একটি বাসার নিচতলায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানা যায়নি।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, দগ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে। ওই ব্যক্তির শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে।