কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহানের (তনু) মা, ভাই ও চাচাতো বোনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে মুরাদনগর মির্জাপুরের বাসা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে ওইদিন বিকেলের দিকে তনুর বাবা ইয়ার হোসেন ও তার বড় ভাইকে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তারা এসে নিয়ে যান।
শনিবার সকালে তনুর চাচা আলাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভার্টের পাশ থেকে সোহাগীর (১৮) মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই তার হত্যার বিচারের দাবিতে কুমিল্লাসহ সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠন সরব হয়ে ওঠে।
