অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ২৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)। তবে এ সময় কোনো দালাল আটক হয়নি। আটকদের বাড়ি দেশের বিভিন্ন জেলা শহরে।
প্রসঙ্গত, এসব বাংলাদেশি নারী-পুরুষ অবৈধভাবে ভারতে গিয়েছিল।
২১ ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জানান, সীমান্তে টহলের সময় বিজিবি সদস্যরা দেখতে পায় একদল নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। এ সময় কৌশলে পালিয়ে যায় দালাল চক্র।
আটকদের বিরুদ্ধে মামলা করে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
