রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৩:৩৮
 
রাজধানীর রায়েরবাগে বিদ্যুৎস্পৃষ্টে ফুল মিয়া (৪০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফুল মিয়া গাইবান্ধা সদর উপজেলার ফয়েজ উদ্দিনের ছেলে।
 
নিহতের সহকর্মী ফিরোজ জানান, সকালে রায়েরবাগ খানকাহ শরীফ রোডে একটি নির্মাণধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় ফুল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত ‍উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।